Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইসরায়েলে ইরানের হামলায় নারী নিহত, আহত অন্তত ৪০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 93

ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় একজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশত ইসরায়েলি। ইসরায়েলের জরুরি সেবাবিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) দাবি, আহতদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত বলেন, ইসরায়েলে এক নারী নিহত এবং আরও ৪০ জনের মতো মানুষ আহত হয়েছেন।

আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসও ইসরায়েলে একজন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, শুক্রবার (১৩ জুন) রাতে তেল আবিবের কাছে একটি শহরতলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তিন ধাপে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে ইরান হুঁশিয়ারি দেয়, যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে- এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

এদিকে, ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর শনিবার (১৪ জুন) সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় দখলদার দেশটি। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বড় আকারের আগুন দেখা যায়।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলে ইরানের হামলায় নারী নিহত, আহত অন্তত ৪০

প্রকাশের সময় : ১২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫