Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 289

ফের লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক ‍বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটাই সর্বশেষ হামলার ঘটনা।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিন্ত জেবিল জেলার বেইত লিফ শহরে ইসরায়েলি ড্রোনের হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাড়ির উঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং একটি ক্ষেপণাস্ত্র একটি গাড়িতে আঘাত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী পরে হামলার বিষয়টি নিশ্চিত করে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, তারা দক্ষিণ লেবাননের বেইত লিফ এলাকায় হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহ রাদওয়ান ফোর্স-এর এক সদস্য নিহত হয়েছে। নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই প্রতিবেশী দেশগুলোতে বোমা হামলা চালিয়ে আসছে।

এক চুক্তিতে হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে, ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে সরে যেতে এবং দক্ষিণে সমস্ত সামরিক অবকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।

ওই চুক্তির আওতায় লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতেও বাধ্য হয়েছে ইসরায়েল। কিন্তু ‘কৌশলগত’ উল্লেখ করে এখনও পাঁচটি অবস্থানে ইসরায়েলি সেনারা অবস্থান করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশের সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫