Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত গাড়ি, প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 159

নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই তারকা।

রোববার (১ জুন) রাত সাড়ে ১১টার সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে বাপ্পী নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পীর গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে।

নায়ক বাপ্পী চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

এদিকে শাহিন সুমন পরিচালিত বাপ্পী চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এ ছবির গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে। সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত গাড়ি, প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

প্রকাশের সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫