Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খোলামেলা দৃশ্যে অভিনয় করায় বিপাশাকে পাগল ভাবা হয়েছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 105

ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন ভারতীয় অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন।

প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন ক্যারিয়ারের মধ্যসময়ে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের মধ্যসময়ে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতোমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।’

কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। তার কথায়, ‘আমার ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন, আমি হয়ত পাগল হয়ে গেছি।’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল।

প্রাপ্তবয়স্ক ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার ভাষ্যে, ‘এই ছবির পরে বিভিন্ন বিষয় পরিবর্তন হয়ে গেছে। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে অনেক পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খোলামেলা দৃশ্যে অভিনয় করায় বিপাশাকে পাগল ভাবা হয়েছিল

প্রকাশের সময় : ০৮:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫