Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 121

বলিউডের আকাশ থেকে আরেকটি তারার পতন। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা টনি ভরতদাজ খ্যাত মুকুল দেব। গতকাল (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। আজ অভিনেতার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

‘সান অফ সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন।

তিনি শোকপ্রকাশ করে বলেন, ‘মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, বা কারো সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।’

মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তাঁর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, ‘মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারো সঙ্গে কিছু বলত না। আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!’

১৯৯৬ সালে ‘দাস্তাক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। মুকেশ ভাটের প্রযোজনায় সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করেন। ক্যারিয়ারে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’, ‘ডন’সহ অনেক হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন তেলুগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমায়ও। তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

প্রকাশের সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫