Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফেরত পাঠাতে ২ হাজার ৩৬৯ জনের তালিকা করল ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 100

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তার দেশ দুই হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোয়াল জানান, ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে, যেন ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা করা যায়।

তিনি বলেন, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন—তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের—তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মুখপাত্র বলেন, ভারতে অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের বেশি ব্যক্তির একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে।

চলতি মাসের শুরুর দিকে আসামের দক্ষিণ সালমারা জেলায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী পরে তাদের দেশে ফেরত পাঠায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে ফেরত পাঠাতে ২ হাজার ৩৬৯ জনের তালিকা করল ভারত

প্রকাশের সময় : ০৮:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫