Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
ইসলামাবাদের প্রত্যাখ্যান

তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, বলছে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 102

পাকিস্তান তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। দেশটির দাবি, ভারত-শাসিত কাশ্মির ও পাঞ্জাবের ওই তিনটি স্থাপনায় হামলা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলছে, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় পাকিস্তানের নয়। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ভারত-শাসিত কাশ্মিরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে ভারতের সেনাবাহিনী দাবি করেছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় তার দেশের নয়।

এছাড়া ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে, ওইসব “হামলা”র ফলে তাদের কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো “নিষ্ক্রিয়” করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, “জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।”

বিবিসি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-শাসিত কাশ্মিরের জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপর ওই অঞ্চলটি ব্ল্যাকআউট তথা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাকআউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে।

এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে।

জম্মুর বিমানবন্দর থেকেও বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল। জম্মু শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছিলেন, বিমানবন্দরের কাছে তিনি নিজে “১৬টি বস্তুকে” পড়তে দেখেছেন।

এই ঘটনার পর পুরো জম্মু শহর অন্ধকার করে দেওয়া হয় এবং দোকান ও বাজার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজা শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। পরে সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। সেখানেও ব্ল্যাকআউট করে দেওয়া হয় পুরো শহর।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে “হামলা চালাচ্ছে পাকিস্তান”, সেগুলো ‘লয়েটারিং মিউনিশন’, অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।

এছাড়া চন্ডীগড় শহরের প্রশাসনও জানায়, বিমান হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজানো হচ্ছে এবং দ্রুত ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামাবাদের প্রত্যাখ্যান

তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, বলছে ভারত

প্রকাশের সময় : ১২:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫