Dhaka ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

গোয়ালন্দে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৯:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 248

রাজবাড়ীর গোয়ালন্দে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ এদের মধ্যে ২ জন ইউপি সদস্য। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরু মন্ডলের পাড়ার আব্দুস ছামাদ শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (৪৫), উজানচর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া (৫০), উজানচর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. সমসের আলী (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৯:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫