Dhaka ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

বিরল প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‌‌‌‌‌‌‌‌’লাপাতা লেডিস’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 127

সালটা ১৯৯৯। রাজস্থানের জোধপুরে বলিউড সিনেমা ‘হাম সাথ সাথ হ্যাঁয়’–এর শুটিং চলাকালীন অভিনেতা সালমান খানের বিরুদ্ধে উঠেছিল বড়সড় এক অভিযোগ।বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করে বলিউড এই সুপারস্টার এক দীর্ঘ ও জটিল আইনি অধ্যায়ের সম্মুখীন হন।

২০১৮ সালে এ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে জোধপুর আদালত। সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান।
এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। বিলুপ্তপ্রায় প্রাণীর মাংস খাওয়ার অপরাধে আইনি জটিলতার সম্মুখীন হলেন ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম।

জানা গেছে, মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মহারাষ্ট্রের বনদপ্তর সমন পাঠিয়েছে অভিনেত্রীকে। অভিযোগে বলা হয়েছে, ঠানে নামক একটি এলাকা থেকে বিলুপ্তপ্রায় বন্য জন্তুদের মাংস খেয়েছেন অভিনেত্রী। এই ঘটনার সঙ্গে চোরা শিকারিরাও জড়িত বলে আশঙ্কা করছেন অনেকে।

অভিনেত্রী নিজেও সম্প্রতি একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি মাউস ডিয়ার, খরগোশ, বন্য শূকর, গোসাপ এবং সজারুর মাংস খেয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২- এর আওতায় এই প্রাণীগুলো সুরক্ষিত, ফলে এই প্রাণীদের মাংস খাওয়া আইনত অপরাধ।

ইতিমধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে। এ প্রসঙ্গে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা আধিকারিক রাকেশ ভোইর বলেন, ছায়া কদম এই মুহূর্তে শহরে নেই। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি বাইরে রয়েছেন। তবে তিনি (ছায়া কদম) জানিয়েছেন আইনীভাবে তিনি বিষয়টি মোকাবেলা করবেন।

প্রসঙ্গত, কর্মজীবনে সবেমাত্র একের পর এক সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথমে ‘লাপাতা লেডিস’ তারপর ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ দুটি ছবিতেই অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এনআর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিরল প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‌‌‌‌‌‌‌‌’লাপাতা লেডিস’

প্রকাশের সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫