Dhaka ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

ঝড়ে গাছ ভেঙে রেল লাইনে, ব্যাহত ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 137

রাজবাড়ীর উপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে মঙ্গলবার সন্ধ্যায়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, রেল লাইনের উপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের স্থায়ীত্ব ছিল প্রায় পাঁচ মিনিট। এসময় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় একটি রেইনট্রি গাছ ভেঙে রেল লাইনের উপর পড়ে। রাজবাড়ী রেল সূত্র জানায়, গাছটি ভেঙে পড়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন ওই পথ দিয়ে রাজবাড়ী ঢুকছিল। লাইনের উপর গাছ পড়ে থাকা দেখে চালক ট্রেন থামিয়ে দেন। ঝড় থেমে যাওয়ার পর রেল শ্রমিকরা গাছটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। এছাড়া একই কারণে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস মেইল ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ছাড়ে।

 আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। ঝড়ে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে ট্রেনটি আটকে যায়। রেললাইন থেকে গাছ সরানোর পর ৭টা ৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছায়। ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। একই কারণে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ৬টা ১০মিনিটে রাজবাড়ী স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,  ঝড়ে জেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু জায়গায় গাছপালা উপড়ে পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝড়ে গাছ ভেঙে রেল লাইনে, ব্যাহত ট্রেন চলাচল

প্রকাশের সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫