Dhaka ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

গোয়ালন্দে খাজনা আদায়ে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 131

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হাট বাজারের নিয়মতান্ত্রিক ও বৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেওয়ার পরও বাজারের খাজনা আদায়ে বাঁধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স। সোমবার বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও একটি মহলের বাধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। ওই মহলটি জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১০০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে খাজনা আদায়ে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫