Dhaka ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

আলীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 134

‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপোস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

এ উপলক্ষে আলীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি আলীপুর বাজার প্রদক্ষিণ করে আবার পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিউলি বেগম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন আলীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল কবির, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম এবং পরিষদের সালিশ সহকারী রওশনারা বেগম।

বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে বিনামূল্যে ন্যায়বিচার পেতে পারে, সেজন্য সরকার আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। ইউনিয়ন পর্যায়ে এধরনের কর্মসূচি মানুষের আইনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ব্যক্তি যেন অর্থাভাবে আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হয়, এ জন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রতি জনসচেতনতা বাড়াতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

প্রকাশের সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫