Dhaka ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

সাবেক সাংসদ কাজী কেরামত আলী ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 113

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অভিযোগের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন জানান, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনায়েত শিকদার। আদালত তার আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে, একই আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মিকাঈল হোসেন তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা কারাগারে রয়েছেন।

কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি সাধারণ সম্পাদকের দায়িত¦ পালন করেন। ১৯৯২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক সাংসদ কাজী কেরামত আলী ২ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৯:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫