কাশ্মিরে হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান
- প্রকাশের সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 119
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
বুধবার (২৩ এপ্রিল) বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন।
‘আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন,’ বলে প্রার্থনার কথা জানিয়েছেন ওই মুখপাত্র।
এর আগে মঙ্গলবার, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে মহারাষ্ট্র ও কর্নাটক থেকে পর্যটকদের একটি দল সেখানে গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।
























