Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

হিট স্ট্রোকে নারীরা বেশি আক্রান্ত হন কেন?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 189

গরমে অনেক সময়ই দেখা যায় নারীরা তুলনামূলকভাবে বেশি কষ্ট পাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন। এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, যেগুলো শরীরের ভেতরের গঠন ও কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। নারীদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেশি। চলুন, জেনে নিই এর কারণ।

নারীদের ঘাম কম হয়
নারীরা সাধারণভাবে পুরুষদের তুলনায় কম ঘামে। ঘাম শরীর ঠাণ্ডা রাখার প্রাকৃতিক উপায়। কম ঘাম হওয়ার কারণে গরমে শরীর সহজে ঠাণ্ডা হতে পারে না। ফলে তাপ জমে গিয়ে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

শরীর গঠনের পার্থক্য
নারীদের শরীর সাধারণত তুলনামূলক ছোট হয় ও তাদের শরীরের পৃষ্ঠতলের তুলনায় ওজন কম থাকে। এই কারণে তারা দ্রুত গরম অনুভব করেন এবং শরীর থেকে তাপ বের করতেও সময় লাগে।

হরমোনের প্রভাব
নারীদের মাসিক চক্রের সময় বিশেষ করে ওভুলেশনের পরে নারীদের শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। এতে গরমে আরও অস্বস্তি অনুভূত হয়।

কম ফিটনেস
গড় হিসাবে নারীদের কার্ডিওভাসকুলার (হৃদ্‌যন্ত্র সংক্রান্ত) ফিটনেস পুরুষদের তুলনায় কম হতে পারে। এই ফিটনেস কম থাকলে শরীর গরমে দ্রুত ক্লান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ে।

বয়স বাড়লে হিট স্ট্রোকের ঝুঁকি আরও বেশি
বয়স বাড়ার সঙ্গে শরীর থেকে ঘাম বের হওয়ার ক্ষমতা কমে যায়। বিশেষ করে বয়স্ক নারীরা গরমে বেশি দুর্বল হয়ে পড়েন। গবেষণায় দেখা গেছে, হিট স্ট্রোকে মৃত্যুর হার ৮০ বছরের বেশি নারীদের মধ্যে সবচেয়ে বেশি।

তাপমাত্রা বাড়লে নারীরা কিছু নির্দিষ্ট কারণের জন্য বেশি বিপদে পড়েন। শরীরের গঠন, হরমোন, ঘাম কম হওয়া ও ফিটনেস—সব মিলিয়ে তাদের তাপ সহ্য করার ক্ষমতা কম থাকে। তাই গরমে নারীদের জন্য বিশেষ সতর্কতা ও সচেতনতা জরুরি।

সূত্র : মেড শান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিট স্ট্রোকে নারীরা বেশি আক্রান্ত হন কেন?

প্রকাশের সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫