সিভি ক্যামেরায় দেখা গেল চোরকে
ভবদিয়ায় বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরি
- প্রকাশের সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 346
রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে ডা. আবুল হোসেন ক্লাব মোড় এলাকায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী চাঁদ আলী খানের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। চাঁদ আলী খান একই গ্রামের আমির খার ছেলে। বিকাশ এজেন্টের পাশাপাশি তিনি মুদি ব্যবসাও করেন। চোরের চুরি করার দৃশ্যটি সিবি ক্যামেরায় দেখা গেছে।
চাঁদ আলী খান জানান, গত শুক্রবার তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন তালা খোলা। ভেতরে ঢুকে দেখেন দোকানে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা, একটি স্যামসাং এ ১২ মডেলের মোবাইল ফোন (যার মধ্যে বিকাশ, রকেট, নগদের ৬৫ হাজার টাকা রয়েছে) চুরি হয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানীর কয়েক কাটর্ুৃন সিগার্টে পাওয়া যায়নি। পরে তার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন, একজন চোর সেগুলো চুরি করে নিয়ে গেছে।
সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, লাল গামছা গায়ে জড়ানো, পরনে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি দোকানে ঢুকে সেগুলো চুরি করছে।
চুরির ঘটনায় চাঁদ আলী খান রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।























