Dhaka ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 312

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম। শীর্ষে রয়েছে চীন। ১০ম স্থানে ভারত। নিউজউইকের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‌্যাংকিং তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন।

ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে।

প্রতিবেদন মতে, চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য সমালোচিত হয়। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে (চীনকে) আরও গভীর করেছে।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরাইল আছে এ তালিকার পঞ্চম স্থানে। এ ছাড়াও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে সিরিয়া এবং ভারত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন

প্রকাশের সময় : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫