জেলা বিএনপির বর্ষবরণ
- প্রকাশের সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 160
রাজবাড়ী জেলা বিএনপি নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করেছে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠি হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। প্রাচীন এই খেলা দেখার জন্য ভিড় করেন কয়েকশত মানুষ। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দর্শকরা বলেন, এরকম ঐতিহ্য বহন করা খেলাটি প্রায় হারিয়ে গেছে, তাই পরবর্তী সময়ে যেন এ ধরনের খেলা আয়োজন করা হয়। লাঠিয়াল বাচ্চু ও কামাল বলেন, বাপ-দাদাকে দেখেছি এই খেলা খেলতে তাই এই খেলা শিখেছি। এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই।

























