Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 140

রাজধানীর চন্দ্রিমা উদ্যান পুনরায় জিয়া উদ্যান হলো।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’র নাম পুনর্বহাল করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’র পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

প্রকাশের সময় : ১১:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫