Dhaka ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ‘হ্যারি পটার’ অভিনেতা সাইমন ফিশার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 122

‘হ্যারি পটার’ সিনেমার ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর। রোববার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি অভিনেতার ম্যানেজার একটি বিবৃতিতে ভক্তদের জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’

হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল।‘ হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।

বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন । বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মারা গেছেন ‘হ্যারি পটার’ অভিনেতা সাইমন ফিশার

প্রকাশের সময় : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫