মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখার অনুমোদন ২০৩০ সালে টানা ১৮ দিন পাশাপাশি চলবে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গাওয়া গানগুলো শুনেছেন? নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 146

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।

ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এসময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশের সময় : ১২:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫