Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 175

জামালপুর সদর উপজেলায় ওষুধ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে হাজীপুর বাজারের সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালিদহের পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফরমান হোসেন (৪২), ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া (৪৪) ও একই এলাকার মইন উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির কর্মী সিরাজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীপুর বাজারে ওষুধ ব্যবসায়ী সেলিম আবেদীনের কাছে তারা চাঁদা দাবি করেন। পরবর্তীতে সেলিমের অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনী ওই তিনজনকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মী আটক

প্রকাশের সময় : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫