Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউ না: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। বিএনপিসহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যাবে না। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন এলাকায় একটি শ্রেণি দখল-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। আপনারা কেউ দখল-চাঁদাবাজিসহ কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়াবেন না। দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউ না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত গণ সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সংবর্ধিত অতিথি সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

নজরুল ইসলাম খান বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অনন্য দলিল। এখানে ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আজ যারা সংস্কার-সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে আছেন। জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সংবর্ধনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতরা বিএনপির কেউ না: নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ১০:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫