Dhaka ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ড: ঘটনার দিন তুহিনের গতিবিধি জানালেন মা আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলেসহ নিহত ৪ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ইসরাইলকে ৬০ হাজার ভারী বোমা দেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষারোপ করেন না। নানা ধরনের ব্যয়ের কারণে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব কারণে সরকারের ওপর নানা ধরনের ব্যয়ের চাপ রয়েছে।

তিনি বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই তার কাছে আত্মীয়ের মতো। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি সেটিও সোনা দিয়ে মুড়িয়ে দিতেন বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।

দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে তিনি ঘুমিয়ে নেই। সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ওই মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

প্রকাশের সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬