মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা নওগাঁয় ১১০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ, ৫২ বছর পর এমন কীর্তি কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ লিওনিড উল্কা আজ ও কাল রাতে প্রতি ঘণ্টায় দেশের আকাশে দেখা যাবে রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৪ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 186

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভারে গুলি করে হৃদয় আহমেদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন দেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। রিমান্ডে নেয়া হয় একাধিক মামলায়।

মামলার সূত্রে জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওইদিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশকে ঘিরে ফেলে। বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মারা যান তিনি। এ ঘটনায় গত ৩০ আগস্ট সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদ। মামলায় শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়েছে।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক প্রতিমন্ত্রী এনামুর ৪ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৭:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫