Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয়: হাইকোর্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 143

মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডাটা প্যাক পরবর্তী প্যাকেজে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১৩ জানুয়ারি মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডেটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয়: হাইকোর্ট

প্রকাশের সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫