Dhaka ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 311

অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। পিনাকী ভট্টাচার্য নিজেই এ মামলা করেছেন। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি জানিয়েছেন তিনি।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্তা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজকে মামলা করা হয়েছে। বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে। আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এভাবে পাহারা দেওয়ার দরকার নাই। আমি আশা করি, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনা আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগাররা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে- এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। ফি আমানিল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

প্রকাশের সময় : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫