শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল?

- প্রকাশের সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 2

- শেষ দুই বলে সেঞ্চুরি পেতে দরকার ছিলো ৪ রান, শাহাদাত হোসেন দিপু ফ্লিকে ছক্কায় পৌঁছালেন তিন অঙ্কে।
- ওমানে রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩২ রান করেছে ‘এ’ দল।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — শেষ দুই বলে সেঞ্চুরি পেতে দরকার ছিলো ৪ রান, শাহাদাত হোসেন দিপু ফ্লিকে ছক্কায় পৌঁছালেন তিন অঙ্কে। বাকিদের ব্যর্থতায় দলকে প্রায় একা টেনে নিলেন তিনি। তবে প্রশ্ন উঠছে তার সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
ওমানে রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩২ রান করেছে ‘এ’ দল। ১১৮ বলে ৭ চার, ৩ ছক্কায় দিপু অপরাজিত ছিলেন ১০৩ রানে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে তিনি খরচ করেন ৭৮ বল।
টস জিতে ব্যাটিং বেছে আলি রাজার পেস তোপে ১৫ রানেই পড়ে ২ উইকেট। এরপর দিপু-অঙ্কনের জুটিতে আসে প্রতিরোধ। তৃতীয় উইকেটে দুজনে মিলে ১৩৭ বলে যোগ করেন ৯৫ রান।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
বাঁহাতি রিষ্ট স্পিনার সুফিয়ান মুকিমের বলে অঙ্কনের বিদায়ের পর আবার ছোট ধস। দুই অভিজ্ঞ আফিফ হোসেন ও সাব্বির রহমান ফের করেন হতাশ। আফিফ ৫ ও সাব্বির শূন্য রান করে শিকার হন মুকিমের।
এরপর এসএম মেহরুবকে নিয়ে আরেক জুটি পান দিপু। তবে তাদের রান তোলার গতি ছিলো মন্থর। মেহরুব ২৮ করে আউট হলে মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ফেরেন দ্রুত। শেষ দিকে রিপন মন্ডল নেমে ১২ বলে ১৯ করে দলকে একটা লড়াইয়ের পুঁজি এনে দেন।
ওমানের এই উইকেটে রান তাড়া অনেক সময় সহজ হয়ে যায়। মাঝারি পুঁজি নিয়ে ফাইনালে উঠতে হলে বোলারদের রাখতে হবে বড় ভূমিকা।





















