শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী

‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 3
‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’
📌 এক নজরে মূল তথ্য:

  • তিন সংস্করণ মিলিয়ে টানা দশ ম্যাচ জয়হীন বাংলাদেশ দল।
  • শ্রীলঙ্কান হাথুরুসিংহে দুই দফায় বাংলাদেশের কোচের পদে কাজ করেছেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — তিন সংস্করণ মিলিয়ে টানা দশ ম্যাচ জয়হীন বাংলাদেশ দল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ায় নতুন করে সমালোচনায় আছেন নাজমুল হোসেন শান্তরা। তবে ক্রিকেটারদের পাশাপাশি প্রধান কোচ ফিল সিমন্সের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ২০২৭ পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও এই পদে বদলের একটা আওয়াজও উঠেছে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, সিমন্সের মতো নরম-সরম নয়, শান্তদের জন্য দরকার চণ্ডিকা হাথুরুসিংহের মতো কঠোর কোনো কোচ।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

শ্রীলঙ্কান হাথুরুসিংহে দুই দফায় বাংলাদেশের কোচের পদে কাজ করেছেন। তার সময়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ, টেস্টেও পেয়েছে বড় কিছু জয়। তবে পরের ধাপে এসে সফল হতে পারেননি তিনি। ২০২৩ বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল দলের।

সাফল্য-ব্যর্থতা ছাপিয়ে হাথুরুসিংহের কোচিং দর্শন ছিল আলোচনা, সমালোচনায়। হাথুরুসিংহের পর সিমন্সকে দায়িত্বে আনা হয়। ওয়েস্ট ইন্ডিয়ান এই কোচের সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে রেখেছে আগের বোর্ড।

তবে দলের চলমান ব্যর্থতায় নতুন করে ভাবনায় বদল আনার কথা উঠছে। কদিন আগে সংবাদ সম্মেলনে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, কোচিংসহ অনেক পদে নতুন কিছু দেখা যেতে পারে। এতে করে গুঞ্জন শুরু হয় সিমন্সের বিদায়ের।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

বোর্ড পরিচালক হিসেবে এক সময় সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত ছিলেন খালেদ মাহমুদও। অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করেছেন তিনিও। শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে ফের হাথুরুসিংহের দর্শন তুলে আনেন তিনি, ‘কোচিং হলো সব মিলিয়ে এক দর্শন…আমার কথা হলো একেক কোচের একেক ধরন। কঠোর থাকাটাও সমস্যা না আবার সিমন্স যেমন নরম-সরম এরকম থাকাটাও সমস্যা না। কিন্তু এটার সুবিধা-অসুবিধা কী সেটা হলো গুরুত্বপূর্ণ। চণ্ডিকার (হাথুরুসিংহে) কথা বলব, সবাই তাকে কড়া হেডমাস্টার বলেছে, অনেক রকমের টাইটেল দিয়েছে। আমি মনে করি চণ্ডিকার মতো কোচই বাংলাদেশের প্রয়োজন আসলে। কে কী বলল জানি না। আমি আমার ব্যক্তিগত দেখায় বললাম। আমি তাকে খুব কাছ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে দেখেছি।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’

প্রকাশের সময় : ০৯:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬