শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ করে গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৮:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬