শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

মা-মেয়েকে বিয়ে, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ, অতঃপর…

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 847

মা-মেয়ে বিয়ে করেছেন জামাল শেখ নামে এক ব্যক্তি। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে মানিকগঞ্জ  সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের মৃত কবেদ আলী শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায় , ২০১৩ সালে ওই তরুণীর মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর মা, ভাই, বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণী গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। একইসঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করে জামাল। বিয়ের পর জামাল শেখ ওমান চলে যায়। জামাল শেখ ২০২৩ সালে ওমান থেকে দেশে ফিরে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে। জামাল শেখ তাদের মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায়। এরপর গত বছরের ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন।  গত বছরের পহেলা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করে তরুণী। বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার দ্বিতীয় স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপর ওই তরুণী বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারও করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা-মেয়েকে বিয়ে, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ, অতঃপর…

প্রকাশের সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫