Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 187

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জমান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার সকাল পৌনে দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান মেট্রোপলিটন আমলী আদালত ৩-এর বিচারক দেবী রানীর আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদ নুরুজ্জমান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় এজহার নামীয় আসামি। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাই ওয়াহেদুজ্জামানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সকালে আদালতে তোলা হলেও পুলিশ এ নিয়ে কথা বলতে চাননি। তবে, আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার রিমান্ডের বিরোধীতা করে বলেন, মুন্না মারা গেছেন রংপুরে আর আসামির বাড়ি লালমনিরহাটে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।

জানা গেছে, সাবেক এই মন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা নির্যাতনের নির্দেশ দিতেন। তার নির্দেশে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার আন্দোলনে বর্বর হামলা চালানো হতো।

এর আগে, একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।

গেল ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫