Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 135

নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতার নাম সৌরভ হোসেন (৩৭)। তিনি ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সৌরভ চিকনমাটি ধনীপাড়া এলাকার বাসিন্দা ফারুখ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সৌরভকে দ্রুতই আদালতে তোলা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫