বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু

পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 182

পুলিশে একযোগে ব্যাপক রদবদল করা হয়েছে। তাদের মধ্যে একজন ডিআইজি, ৫০ জন পুলিশ সুপার (এসপি) এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে ১৯ জন ও আরেক প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

প্রকাশের সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫