বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে

ঘোড়া দিয়ে জমি চাষে সংসার চলে মমিনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 278

বর্তমানে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য ঠিকমতো চোখে পড়াটাই এক প্রকার বিরল ঘটনা। সেখানে ঘোড়া দিয়ে হাল চাষের দৃশ্য কেউ হয়তো কল্পনাতেও আনতে পারবেন না। কিন্তু সে রকমেরই একটি দৃশ্য ধরা পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরায়।

কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু-মহিষ দিয়ে হাল চাষের প্রচলন এখন নেই বললেই চলে। ঠিক এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল চাষের ঘটনা বিরলই বলা চলে। আর সেখানে মাঠে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা আব্দুল মমিন (৬৬) গরু-মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমি চাষ করছেন।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মমিনের পরিবার। বসতভিটা ছাড়া কোনো জায়গা-জমি নেই। ঘোড়া দিয়ে হাল চাষ করেই সংসার চালান মমিন। এক বিঘা জমি চাষ দিতে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা নেন তিনি।

ঘোড়া দিয়ে হাল চাষকারী বৃদ্ধ আব্দুল মমিন (৬৬) বলেন, আমার নিজের কোনো জমি নেই। মানুষের জমিতে হাল চাষ করি। বিঘা প্রতি সাড়ে চারশ থেকে পাঁচশ টাকা নেই।

তিনি বলেন, গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটাচলা করে। সে কারণে অনেক কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়। একদিনে দুই থেকে তিন বিঘা পর্যন্ত জমিতে হালচাষ করা যায়। আমি গরিব মানুষ। এই কাজ করে সংসার চালাই।

বাউরা এলাকার জমির মালিক কৃষক ইমান আলী (৪০) বলেন, আমি ঘোড়া দিয়ে জমি চাষ করেছি। আমার জমির চারদিকে সবজি ও ভুট্টার আবাদ। ট্রাক্টর বা পাওয়ার টিলার ঢোকার মতো রাস্তাও নেই। জমি কি দিয়ে চাষ করবো, সেটা নিয়ে বড় রকমের দুশ্চিন্তা ছিল। আগের মতো গরু দিয়ে হালচাষও করা হয় আমাদের গ্রামে। শেষে আমার পরিচিত একজনের কাছে জানতে পারলাম মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করেন।

ঈমান আলী আরও বলেন, চাষের সময় দেখতে পেলাম ঘোড়ার শক্তি গরুর চেয়ে অনেক বেশি। ঘোড়া খুব দ্রুত হাঁটে, সেকারণে হাল চাষও দ্রুত হয়। চাষও খুব ভালো হয়।

পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হারুন মিয়া বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে প্রায় কৃষকরাই এখন উন্নতমানের যন্ত্র দিয়ে দিয়ে জমি চাষ করে থাকে। গরু-মহিষের হাল চাষ এখন আর চোখেও পড়ে না। সেখানে ঘোড়া দিয়ে হালচাষ করাটা বিরল। আব্দুল মমিন নিজের জীবিকার প্রয়োজনে অন্যের জমিতে ঘোড়া দিয়ে চাষ বা মই দিচ্ছেন। তবে আমরা কৃষি বিভাগ কৃষকদের সবসময় আধুনিক যন্ত্র ব্যবহার করে চাষাবাদের জন্য পরামর্শ দেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘোড়া দিয়ে জমি চাষে সংসার চলে মমিনের

প্রকাশের সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫