বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না

মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 3
মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক।
  • লরেন্সের ভাষ্য, শ্রীদেবী স্বভাবে ছিলেন বেশ শান্ত ও অন্তর্মুখী।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। আশির দশকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা চলচ্চিত্রজগতে। এমনকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন—এমন খবরও প্রকাশিত হয়েছিল। শোনা যায়, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু সত্যিই কি বিয়ে করেছিলেন এই দুই তারকা? নাকি পুরোটাই ছিল বলিউডের রঙিন গুঞ্জন? এত বছর পর আবারও আলোচনায় সেই পুরোনো সম্পর্ক। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজার একটি সাক্ষাৎকার সামনে এসেছে। সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৯ সালের ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণা করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতার কিছু ঘটনা।লরেন্স জানান, শুটিং চলাকালে মিঠুন প্রায়ই সেটে আসতেন। কখনো শুটিং শেষ হওয়ার সময়, কখনো কাজ চলার মধ্যেই। শ্রীদেবীর সঙ্গে দেখা করার জন্য তাঁর মেকআপ রুমে অপেক্ষা করতেন। এমনকি শুটিংয়ের মধ্যেও শ্রীদেবীকে বারবার ফোন করতেন মিঠুন। ফোন এলে শ্রীদেবী কাজ থামিয়ে কথা বলতেন, আবার ফিরে এসে শুটিং শুরু করতেন।

গল্পের আবহ ও পর্দার চমক

লরেন্সের ভাষ্য, শ্রীদেবী স্বভাবে ছিলেন বেশ শান্ত ও অন্তর্মুখী। শট শেষ হলে প্রায়ই একা বসে থাকতেন। তবে কাজের ব্যাপারে ছিলেন অত্যন্ত পেশাদার।মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক প্রসঙ্গে লরেন্সের বক্তব্য, ‘সবাই জানত, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তখন মিঠুনদা বিবাহিত ছিলেন, যোগিতা বালির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি। মিঠুনদা এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন।’লরেন্সের এই বক্তব্য দুই তারকার প্রেমের গুঞ্জনকে নতুন করে আলোচনায় এনেছে। তবে দুই তারকা সত্যিই বিয়ে করেছিলেন কি না, এ বিষয়ে তিনি মন্তব্য করেননি।১৯৮৫ সালে গোপনে বিয়ের গুঞ্জনমিঠুন ও শ্রীদেবীর পরিচয় ১৯৮৪ সালের ‘জাগ ওঠা ইনসান’ ছবির শুটিংয়ের সময়। ছবিতে দুজনের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। এরপর ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ওয়াতন কে রাখওয়ালে’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।সেই সময় মিঠুনের জীবনে ছিলেন স্ত্রী যোগিতা বালি। ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু শ্রীদেবীর সঙ্গে মিঠুনের ঘনিষ্ঠতা বাড়তে থাকলে বলিউডে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

২০১৭ সালে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়া টুডে। সেখানে দাবি করা হয়, ১৯৮৫ সালে গোপনে বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। এমনকি তাঁদের সম্পর্কের কথা যোগিতা বালির কানে পৌঁছেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।সেই সময়ের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীদেবী নাকি মিঠুনকে স্ত্রী যোগিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছিলেন। কিন্তু মিঠুন সংসার ছাড়তে রাজি হননি। ফলে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।বিয়ের দাবির পক্ষে কী বলেছেন সহকর্মীরাএই সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিলেন অভিনেত্রী সুজাতা মেহতা। শ্রীদেবীর সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২৪ সালে হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীদেবীর মানসিক অবস্থার কথা বলতে গিয়ে মিঠুনের প্রসঙ্গ তোলেন সুজাতা।তাঁর দাবি, মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুটিংয়ের সময় অবশ্য নিজের কাজের প্রতি মনোযোগ হারাতেন না। ক্যামেরা চালু হলেই চরিত্রের মধ্যে ঢুকে যেতেন। শট শেষ হলে আবার এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকতেন।

সুজাতার কথায়, ‘তাঁরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন। আমার মনে হয়, তাঁদের বিয়েও হয়েছিল। এমনটাই তো শোনা যায়।’অভিনেতা ও পরিচালক করণ রাজদানও মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ২০২৫ সালে সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কখনো কখনো রাতভর ফোনে কথা–কাটাকাটি চলত। মিঠুনের আবেগপ্রবণ স্বভাবের কথাও উল্লেখ করেন তিনি।মিঠুনের রহস্যময় উত্তরবিয়ের গুঞ্জন নিয়ে মিঠুন নিজেও একবার প্রশ্নের মুখে পড়েছিলেন। পুরোনো একটি সাক্ষাৎকারে তাঁকে শ্রীদেবীর সঙ্গে গোপন বিয়ের খবর নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিঠুন বলেছিলেন, ‘আমি জানি না। এ নিয়ে কোনো মন্তব্য করব না।’তাঁর এই উত্তরও রহস্যের সমাধান করেনি; বরং নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে মিঠুনের এই মন্তব্যকে বিয়ের স্বীকারোক্তি হিসেবে দেখার সুযোগ নেই।বইয়ে বিয়ের নির্দিষ্ট তারিখের উল্লেখমিঠুনের জীবনী নিয়ে লেখা বই ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড’–এ লেখক রাম কমল মুখার্জি এই সম্পর্কের আরও কিছু তথ্য দিয়েছেন। রেডিফে প্রকাশিত বইয়ের একটি অংশে দাবি করা হয়, মিঠুন ও ওই অভিনেত্রীর বিয়ে হয়েছিল ১৯৮৭ সালের ১৯ ফেব্রুয়ারি। বিয়েটি হয়েছিল বাঙালি হিন্দুরীতিতে। তাঁদের সেই সম্পর্ক নাকি প্রায় ৯ মাস স্থায়ী হয়েছিল।

সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা

আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাক দায়ী নয়: ঐশ্বরিয়া

লেখকের বর্ণনায়, মিঠুন তখন যোগিতা বালির সঙ্গে সংসার করছিলেন। অন্যদিকে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কও বজায় রেখেছিলেন। দুই জীবন সামলাতে গিয়ে একসময় জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।আজও রহস্যআশির দশকে মিঠুন ও শ্রীদেবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তাঁদের সহকর্মীদের একাধিকজন দাবি করেছেন। বইতে আছে বিয়ের কথা। দুই তারকা যে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, সেটা স্পষ্ট। কিন্তু বিয়ে করেছিলেন কি না, সে প্রশ্নের উত্তর আরও রহস্য।  ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁদের দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান অভিনেত্রী।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী

প্রকাশের সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬