কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে

- প্রকাশের সময় : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

- মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে এখন কী হচ্ছে।
- সেদিন ফিরে এসেছিলেন সুচিত্রা সেন।
জনতার আদালত বিনোদন ডেস্ক — মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে এখন কী হচ্ছে? জানার কৌতূহল নিয়ে শুক্রবার ছুটির দিনের সকালে এলাম পাবনা শহরের গোপালপুর এলাকায়। পাবনা সরকারি কলেজের পাশ দিয়ে চলে গেছে প্রশস্ত ঢাকা রোড। কলেজের ঠিক সামনে থেকে উত্তর দিকে নেমে গেছে হেমসাগর লেন। সড়কের সঙ্গেই মহানায়িকার বাড়ির নামফলক লেখা। চোখে পড়ল একদল তরুণ-তরুণী বড় বড় মুভি ক্যামেরা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বেশ কর্মব্যস্ত। কেউ কেউ মগ্ন অনেক দিন না পরিষ্কার করায় ধুলোর আস্তর জমে থাকা নামফলক ঝেড়ে মুছে লেখাজোখা পুনরুদ্ধারের কাজে। তাদের পাশ কাটিয়ে পিচঢালা লেনটি ধরে কয়েক কদম সমনে এগিয়ে যেতেই পেলাম মহানায়িকার পৈতৃক বাড়ি। ভেতরের দৃশ্য বেশ মনোরম। প্রবেশ করতেই চোখে পড়ল পশ্চিম পাশে সুচিত্রা সেনের সেই চিরচেনা হাস্যোজ্জ্বল মুখের ছবি–সংবলিত একটি ম্যুরাল। পাশেই ডালপালা মেলে ঝাড়ের মতো বেড়ে উঠেছে এক টগর ফুলের গাছ। অজস্র সাদা ফুলে ফুলে ভরে আছে শাখা। গাছতলার অনেকটা জুড়ে সবুজ ঘাসে ওপর ছড়িয়ে আছে ঝরে পড়া ফুল। তার কিছু এসে পড়েছে মহানায়িকার এই স্মৃতিস্তম্ভের বেদিমূলে। মনে হয় প্রকৃতি যেন তাঁকে নীরবে নিবেদন করে চলেছে পুষ্পাঞ্জলি। ঢালাই করা সরু একটি পথ বাড়ির সামনের খোলা জায়গাটি দুই ভাগ করে চলে গেছে সিঁড়ির কাছে। এই প্রাঙ্গণে এখন বাগান করা। পুবের অংশে আছে বেশ বড় এক কলকেগাছ। সেটিও হলুদ ফুলে ভরা। ঝরেপড়া ফুলে ছড়িয়ে আছে এর তলাতেও। এই পাশে বাড়ির দেয়ালের ঘেঁষে স্থাপন করা হয়েছে সুচিত্রা সেনের আবক্ষ ভাস্কর্য।
চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ
সেদিন ফিরে এসেছিলেন সুচিত্রা সেন
বাড়িটি কেমনবাড়িটি খুব বড় নয়। একতলা, পূর্ব-পশ্চিমে লম্বা। সাদা চুনকাম করা। জানালা দরজা সবুজ। কালো রঙের চওড়া দুই ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয় বারান্দায়। মাঝের ঘরটি বেশ বড়। সম্ভবত এটি ছিল বৈঠকখানা। এর সঙ্গে পশ্চিম পাশে দুটি ঘর আর পূর্ব পাশে একটি ঘর যুক্ত। ভেতরের অংশেও আরেকটি বারান্দা। একটি আঙিনা আছে ভেতর বাড়িতেও। এই আঙিনা এখন সবুজ ঘাসে ঢাকা। একটি হেলে পড়া কাঁঠালগাছ ছায়াময় করে রেখেছে পরিবেশ। ভেতর বাড়ির পশ্চিম পাশে ছিল রান্নাঘর। পূর্ব দিকে কী ছিল, তা বোঝার উপায় নেই। কারণ, পূর্বে আর উত্তর দিকে নতুন করে কিছু ঘর পরে তৈরি করা হয়েছিল, যা মূল বাড়ির অংশ নয়। পুরো আয়তন প্রায় ২৩ শতাংশ।সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত কাজ করতেন পাবনা পৌরসভায়। এটি তাঁদের পৈতৃক বাড়ি। এ বাড়িতেই সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল। পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৪৭ সালে তিনি কলকাতায় চলে যান। সেখানেই বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সুচিত্রা সেনের বাবা চাকরি থেকে অবসরে যান ১৯৫১ সালে। পরে ১৯৬০ সালে তিনি বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে সপরিবারে কলকাতায় স্থায়ী হন।
স্বাধীনতার পর ১৯৮৭ সালে এই বাড়ি ইজারা নিয়ে একটি সংস্থা স্কুল প্রতিষ্ঠা করে। ক্রমেই বাড়িটি তারা দখল করে এর কাঠামো পরিবর্তন করার চেষ্টা চালাতে থাকে। মূল বাড়ির সঙ্গে নতুন করে বেশ কিছু ঘরও তুলেছিল তারা। এর প্রতিবাদ করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃত্বে পাবনার সাংস্কৃতিক কর্মী ও সুধীসমাজের প্রতিনিধিরা রাজপথে নেমে আসেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল তাঁদের। জেলা প্রশাসন ইজারা বাতিল করে। বিষয়টি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। মামলা–মোকদ্দমার এসব লম্বা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে আন্দোলনকারীদের। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে ২০১৪ সালে দখলদাররা বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। এরও প্রায় তিন বছর পর বাড়িটি ‘কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে।
শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া
‘উতুকে ভীষণ চুমু খেতে ইচ্ছে করছিল’, সুপ্রিয়াকে বলেছিলেন সুচিত্রা
ঐতিহাসিক এই বাড়িতে স্মৃতি সংগ্রহশালা এখন পাবনার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষে একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন। বর্তমান তত্ত্বাবধায়ক মো. নূরুজ্জামান জানালেন, স্মৃতি সংগ্রহশালার টিকিট ২০ টাকা। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ জন দর্শক আসেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেক দর্শকের সমাগম হয়। বড় টিভি পর্দায় সুচিত্রা সেনের অভিনীত সিনেমার গান দেখেন তাঁরা। সংগ্রহশালা ঘুরে দেখেন। বাগানে গিয়ে ছবি তোলেন। ঢাকার বাইরে থেকেও অনেক দর্শক আসেন। সংগ্রহশালা সাপ্তাহিক বন্ধ সোমবার। এ ছাড়া অফিস সময় অনুসারে প্রতিদিন খোলা থাকে।কী আছে দেখারপ্রতিটি ঘরের দেয়ালে টাঙানো আছে ফ্রেমে বাঁধাই করা সুচিত্রা সেনের বিভিন্ন সিনেমার পোস্টার। সিনেমার স্থিরচিত্র। শুটিংয়ের সময়ের আলোকচিত্র। সুচিত্রা সেন যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন তেমন কিছু কিছু ছবি। অনেক বিখ্যাত ব্যক্তি, সিনেমায় তাঁর নায়ক, পরিচালক, সহশিল্পীদের সঙ্গে তোলা ছবি। তাঁদের মধ্যে অবশ্যই মহানায়ক উত্তম কুমার তো আছেনই, আরও আছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। ছোট ছোট স্ক্রলে আছে মহানায়িকার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য, পত্রপত্রিকায় তাঁকে নিয়ে প্রকাশিত কিছু রিপোর্ট। পূর্ব পাশের একটি ঘরে আছে সুচিত্রা সেনকে নিয়ে লেখা ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত বই এমন আরও অনেক কিছু। তবে এসব নিদর্শন অভিজ্ঞ কিউরেটরের সহায়তায় প্রদর্শনের ব্যবস্থা করা গেলে তা আরও সুদৃশ্য হয়ে উঠবে।
জন্মদিনে সুচিত্রা সেনের জীবন ও সিনেমার ১০ অজানা তথ্য
























