বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল

- প্রকাশের সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 3

- এক ম্যাচে কত রকম অদ্ভুত ঘটনা ঘটতে পারে।
- তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় ব্রুনো ফার্নান্দেসের অবিশ্বাস্য এক গোল।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — এক ম্যাচে কত রকম অদ্ভুত ঘটনা ঘটতে পারে? ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিং সিপির মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি যেন তারই উপযুক্ত উদাহরণ। তিনটি পেনাল্টি, রেফারির বিতর্কিত সিদ্ধান্তে দুটি গোল বাতিল, গোলরক্ষকের হাস্যকর ভুল, লাল কার্ড— কোনো কিছুরই কমতি ছিল না ম্যাচে।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় ব্রুনো ফার্নান্দেসের অবিশ্বাস্য এক গোল। প্রতিপক্ষের গোলরক্ষককে প্রেস করার সময় অনিচ্ছাকৃতভাবে নিজের বুটের আঘাতে মাঠের ঘাসের একটি অংশ উপড়ে ফেলেছিলেন তিনি। কিছুক্ষণ পর তার শটেই সেই অসমান জায়গায় আঘাত করে বল লাফিয়ে উঠে জড়িয়ে যায় জালে! বুধবার রাতে এমন সব নাটকীয়তায় ভরা ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।
স্পোর্টিংয়ের মাঠে ম্যাচের ৫০তম মিনিটে ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনোর নেওয়া শটটি প্রথম দেখায় খুব একটা বিপজ্জনক মনে হয়নি। কিন্তু ডি-বক্সের ভেতর বলটি সেই মাটির টুকরোয় আঘাত করে হঠাৎ লাফিয়ে ওঠে। মুহূর্তের মধ্যে দিক ও উচ্চতা বদলে ফেলায় কিছুই করার ছিল না গোলরক্ষক কাইকি পেরেইরার। তার মাথার ওপর দিয়ে বল ঢুকে যায় জালে।
ES INSÓLITO EL GOL DE BRUNO FERNANDESEL BALÓN SE DESVIÓ CON UN BACHE EN EL SUELO Y SE METIÓ EN EL ARCO Así Manchester United remontó ante el Sporting pic.twitter.com/TDWDDvOvJ2
ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন
ঘটনাটির সবচেয়ে মজার অংশ অবশ্য তখনো বাকি। রিপ্লেতে দেখা যায়, গোলের ঠিক আগমুহূর্তে স্পোর্টিংয়ের গোলরক্ষক কাইকিকে প্রেস করতে গিয়ে দিক পরিবর্তনের সময় মাঠের ঘাসের একটি অংশ তুলে ফেলেছিলেন ব্রুনো নিজেই। অর্থাৎ, যে অসমান জায়গায় বল লাফিয়ে গোল হলো, সেটি তৈরির পেছনেও ছিল তারই অবদান! গোল হজমের পর হতভম্ব কাইকি সেই উঠে আসা মাটির টুকরো আবার পা দিয়ে সমান করার চেষ্টা করেন।
সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসে ম্যাচ শেষে বিশ্লেষণের সময় বিষয়টি নিয়ে রসিকতা করেন ম্যান ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস। রিপ্লেতে গোলটি দেখে তিনি বলেন, ‘এটাই মৌসুমের সেরা অ্যাসিস্ট! সত্যিই দারুণ।’ এরপর যোগ করেন, ‘কী অদ্ভুত একটা বাউন্স! গোলরক্ষকের আসলে কিছুই করার ছিল না। একেবারে গলফ খেলার সময় মাটি উঠে যাওয়ার মতো।’
তবে এই ম্যাচের নাটকীয়তা শুরু হয়েছিল আরও আগে। প্রথমার্ধের ৪০তম মিনিটে আমাদ দিয়ালো গোল করলেও সেটি বিতর্কিতভাবে বাতিল করে দেন রেফারি সিমন মারচিনিয়াক। ইউনাইটেডের সমর্থকদের ক্ষোভের কারণ, তাদের চোখে সেটি ছিল সমতাসূচক গোল। কিন্তু গোলের আগে ইউরি টিলেমানসের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দেন ২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা এই রেফারি। ফলে গোলের আনন্দ মুহূর্তেই রূপ নেয় হতাশায়।






















