বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 5

২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সভা সূত্রে জানা যায়, সভায় ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

অন্যদিকে, পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

প্রকাশের সময় : ১২:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬