Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ডে’র প্রতিশ্রুতি তারেক রহমানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 149

আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ করার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক ফেইজে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্ধৃত করে একটি ফটো কার্ড প্রচার করা হয়।

প্রচারিত ফটো কার্ডে বলা হয়, দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ তৈরি করব। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন। সেখানে তারেক রহমান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে।

রাষ্ট্র মেরামতে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেখানে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারাসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের যেসব পরিবর্তন আনা হবে তার বিস্তারিত বলা আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ডে’র প্রতিশ্রুতি তারেক রহমানের

প্রকাশের সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪