Dhaka ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 53

খুলনায় শিশু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু বিশ্বাস নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে নগরীর বয়রা রায়েরমহল এলাকায় রাজুকে গণপিটুনি দেওয়া হয়। নিহত রাজু বিশ্বাস ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নজরুল বিশ্বাসের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করতেন।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু বিশ্বাস রায়েরমহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয়দের মধ্যে শিশু চোর সন্দেহ তৈরি হলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আড়ংঘাটা থানা পুলিশের উপপরিদর্শক মো. রতন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা করতে থানায় গেলে মিলন ও জিল্লু নামে দুজনকে আটক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬