Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 5

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় দুই গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান মিজান (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

আটকের সময় তাঁর কাছ থেকে দুই গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মিজানুর রহমানের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেন জাকসু সদস্য মোহাম্মদ আলী চিশতী। তাঁদের মধ্যে শহীদ সালাম-বরকত হলের পরিচ্ছন্নতাকর্মী মো. বিজয়, নতুন কলা ভবনের পরিচ্ছন্নতাকর্মী স্বধিব ও বেগম খালেদা জিয়া হলের নিরাপত্তাকর্মী রিপনের নাম রয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আলী চিশতী বলেন, ‘জাকসু ও প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন। জাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ নিয়ে এসে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

প্রকাশের সময় : ০৯:২১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬