Dhaka ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান

পদ্মায় জেলের জালে ১৭ কেজির বোয়াল, কিনলেন আড়তদার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 234

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ৪২ হাজার ১৪০ টাকা দিয়ে কিনে নিয়েছেন এক আড়তদার।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা।

জানা গেছে, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলেন জেলে আফছার মোল্লা। দুপুর ২টার দিকে তার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যান। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, জেলে আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হালিমা সরদার বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় জেলের জালে ১৭ কেজির বোয়াল, কিনলেন আড়তদার

প্রকাশের সময় : ১০:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪