গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে মধুখালী পূজা পরিষদের অনুদান

মধুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 144

দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ফরিদপুরের মধুখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এর হাতে তার অফিসে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি কাজল বসু,সহসভাপতি অশোক কুমার পোদ্দার,মধুখালী পৌর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুব্রত কুমার সাহা,জাহাপুর ইউনিয়ন সভাপতি সিদ্দেরশ্বর মজুমদার ও কামালদিয়া ইউনিযন সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার বিশ্বাসসহ প্রমুখ।
Tag :

























