বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফরিদপুরে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়

রবিউল হাসান রাজিব, ফরিদপুর
  • প্রকাশের সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 149

 ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল (পিপিএম) এর সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার আব্দুল জলিল সাংবাদিকদেরকে বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষকে সেবা দিতে চাই এবং সব সময় তাদের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাটিকে আরোও স্মার্টভাবে গড়ে তুলবো। জনগণের সেবা দেয়া আমাদের দায়িত্ব। এজন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আপনারা সঠিক রিপোর্ট দিয়ে আমাদের সহায়তা করবেন। আপনাদের সঠিক রিপোর্টের মাধ্যমে দেশের উপকার হবে সমাজের উপকার হবে জাতির উপকার হবে। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য পান্না বালা, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, সঞ্জীব দাস, মাসুদুর রহমান তরুণ, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), তুহিন লস্কর (অর্থ ও প্রশাসন), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়

প্রকাশের সময় : ০৬:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪