১৩১ কোটি টাকা ব্যয়ে গোয়ালন্দে নির্মিত হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার- আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ
- প্রকাশের সময় : ০৯:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / 284
জনতার আদালত অনলাইন ॥ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেছেন, রাজবাড়ীর গোয়ালন্দে ১৩১ কোটি টাকা ব্যয়ে গোয়ালন্দে নির্মিত হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এটি নির্মিত হলে রাজবাড়ীর তরুণ তরুণীদের জন্য আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উজানচরে ৫ একর জায়গার উপর শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হলে প্রতি বছর এক হাজার তরুণ তরুণীর কাজের সুযোগ সৃষ্টি হবে। চাকরীর জন্য তাদেরকে আর ঢাকা বা বিদেশ যেতে হবেনা। ১২ মাসের ডিপ্লোমা কোর্স অথবা ৬ মাসের সার্টিফিকেট কোর্স করে বিদেশের বড় বড় কোম্পানীর মার্কেট প্লেসে কাজ করতে পারবে। তারা প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবে। এটি রাজবাড়ীবাসীর জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার।
এসময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের তকর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

























