প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীর শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / 333
জনতার আদালত অনলাইন ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানি করার অভিযোগে রোববার মিরুল মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী শহরের শ্রীপুর মোল্লাপাড়া এলাকার আব্দুর রব মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানা ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। মিরুল তাকে পথে ঘাটে নানানভাবে উত্যক্ত করে। বিষয়টি মিরুলের পরিবারকে জানিয়েও কোনো লাভ হয়নি। উপরন্তু মিরুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত শনিবার ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় উদ্দেশ্যে যাওয়ার সময় মিরুল তার পথরোধ করে প্রকাশ্যে শ্লীলতাহিন ঘটায়। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে মিরুল দৌড়ে পালায়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে মিরুলের বিরুদ্ধে মামলা করেছেন। মিরুলকে পুলিশ গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে। মিরুল বখাটে প্রকৃতির ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করলেও মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে। কিন্তু মিরুলের সাথে মেয়েটির বয়সের পার্থক্য অনেক। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকা সম্ভব নয়।
























