Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুল দিয়ে শোভিত গাড়িতে পৌছে দেওয়া হলো বাড়ি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / 524

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কসস্টেবল মো. সোলাইমানকে ফুল দিয়ে শোভিত গাড়িতে করে তার গ্রামের বাড়ি পৌছে দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ সংবর্ধনা পেয়ে অভিভূত মো. সোলাইমান। পুলিশের চাকরিতে ৩৯ বছর পূর্ণ করে গতকাল রোববার তিনি অবসরগ্রহণ করেন।

জানা গেছে, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের উদ্যোগে মো. সোলাইমানকে এ সংবর্ধনা জানানো হয়। তাকে বহনকারী গাড়িটি ফুল ও বেলুন দিয়ে সুসজ্জিত  করা হয়। এরপর থানা হতে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামে পৌছে দেওয়া হয়। এসময় বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ অফিসার ফোর্সরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এ সংবর্ধনা পেয়ে দারুনভাবে খুশী মো. সোলাইমান। জানান, সহকর্মীরা তাকে যে সম্মান দেখিয়েছে তাতে তিনি অভিভূত।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান বলেন, পুলিশ সুপারের নির্দেশনাতেই আমরা তাকে সংবর্ধনা দিয়েছি। দীর্ঘ ৩৯ বছর তিনি নিরলসভাবে কাজ করেছেন। পুলিশ ডিপার্টমেন্টের  জন্য তিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন। এ সম্মান তার প্রাপ্য ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুল দিয়ে শোভিত গাড়িতে পৌছে দেওয়া হলো বাড়ি

প্রকাশের সময় : ০৭:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১