Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁর পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 92

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পত্নীতলা পুলিশ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।

রোববার (২৬ জুলাই) তিনি সার্কেল অফিসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, তদন্ত কর্মকর্তা মো. আবু তালেবসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৯:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬