রাজবাড়ীতে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- প্রকাশের সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 8
‘ঐক্য, প্রচেষ্টা, সফলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ীর ঐতিহ্যবাহী সূর্য কুমার ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার আহমেদ (রাজ্জাক)-এর সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কমিটি ও রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুস সালাম বেপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলিম দারিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম শেখ, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান রিপন, যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা শাখার দক্ষিণ সভাপতি মো. হাফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস সুলতানা এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন।
বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।




















